সূচকে ডেরিভেটিভ ট্রেডিং একজন ট্রেডারের টুলকিটে
মূল্যবান সংযোজন হতে পারে,
যা বৈচিত্র্য, তারল্য, কম লেনদেন খরচ এবং
মার্কেটে আরও সময় সাশ্রয়ীভাবে প্রবেশের সুযোগ প্রদান করে
একটি সূচক মূলত কোনো এক্সচেঞ্জের নির্দিষ্ট শেয়ারের গ্রুপের মূল্যের পারফরম্যান্স পরিমাপ করে। সূচক ট্রেডিং হল সূচকের উপর ভিত্তি করে ডেরিভেটিভ ক্রয় বা বিক্রি করে মার্কেটের ওঠানামার দিক অনুযায়ী ট্রেড করা।
সূচকগুলি দুটি উপায়ে হিসাব করা হয়:
সূচক ট্রেডিং বলতে এমন আর্থিক ইন্সট্রুমেন্ট ক্রয়-বিক্রয় করাকে বুঝায়, যা একক কোনো সিকিউরিটির পরিবর্তে কোনো গ্রুপের স্টক বা অন্যান্য আর্থিক অ্যাসেটের পারফরম্যান্স ট্র্যাক করে।
উদাহরণস্বরূপ, S&P 500 (US500) ফিউচার কন্ট্র্যাক্ট ট্রেড করে ট্রেডাররা ঐ কোম্পানিগুলির সামগ্রিক মূল্য বাড়বে নাকি কমবে সে বিষয়ে অনুমান করে ট্রেড করতে পারেন।
লিভারেজের মাধ্যমে ট্রেড: HFM-এ, আপনি FTSE 100 (UK100) ও DAX (GER40)-এর মতো প্রধান বৈশ্বিক সূচকগুলিতে সর্বোচ্চ 1:500 লিভারেজে CFD ট্রেড করতে পারবেন।
অতি-দ্রুত কার্যকরীকরণ এবং কম মার্জিনের প্রয়োজনীয়তা: সর্বোচ্চ 1:500 লিভারেজ, কম স্প্রেড, নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা, অতি-দ্রুত কার্যকরীকরণ এবং পুরস্কার বিজয়ী অন্যান্য ট্রেডিং শর্তাবলীর মাধ্যমে HFM-এর সাথে সূচক ট্রেড করুন।
পোর্টফোলিও বৈচিত্র্যকরণ:একটি আরও বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করতে এবং তারা যে মার্কেটকে উপস্থাপন করে তার প্রতি সুষম এক্সপোজার পেতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সূচক যেমন S&P500 এবং Dow Jones Industrial Average (US30) অনুসরণ করুন এবং একক CFD স্টকের পারফরম্যান্সের উপর নির্ভর না করে মার্কেটের সামগ্রিক ট্রেন্ড থেকে সুবিধা নিন।
একবারে পুরো একটি সেক্টরে এক্সপোজার: সূচকগুলি একটি সম্পূর্ণ মার্কেট বা শিল্পের প্রতিনিধিত্ব করে এবং সূচকের মধ্যে অন্তর্ভুক্ত সব স্টকের সামগ্রিক পারফরম্যান্স পরিমাপ করে। কোনো সূচকে পজিশন নেওয়ার মাধ্যমে, ট্রেডাররা মূল্যায়ন করেন যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কীভাবে একটি অর্থনীতি বা সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টকের বিশাল অংশকে প্রভাবিত করবে।
ক্রয় ও বিক্রয় - ক্রমবর্ধমান এবং পতনশীল উভয় ক্ষেত্রেই ট্রেড করুন: ট্রেডাররা সূচকের মূল্য বৃদ্ধি পাবে মনে করলে কিনতে পারেন (লং পজিশন নেওয়া) বা সূচকের মূল্য হ্রাস পাবে মনে করলে বিক্রি করতে পারেন (শর্ট পজিশন নেওয়া)। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, সূচকগুলিতে ট্রেডিং জটিল হতে পারে এবং বিনিয়োগকারীদের এই ধরনের ট্রেডে সম্পৃক্ত হওয়ার আগে তাদের বিনিয়োগের উদ্দেশ্য, ঝুঁকি সহনশীলতা এবং আর্থিক পরিস্থিতি সাবধানতার সাথে বিবেচনা করা উচিত।
বেশ কয়েকটি কারণে একটি সূচকে অন্তর্ভুক্ত অ্যাসেটের মূল্য প্রভাবিত হতে পারে এবং তাই সূচকের মূল্যকেও প্রভাবিত করতে পারে।
কয়েকটি কারণের মধ্যে রয়েছে:
মুদ্রাস্ফীতি, GDP প্রবৃদ্ধি, কর্মসংস্থানের পরিসংখ্যান এবং ভোক্তা ব্যয় অ্যাসেটের মূল্য ও সূচকের মূল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
আয় রিপোর্ট এবং আর্থিক মেট্রিক্সসহ কোম্পানিগুলির আর্থিক অবস্থা সরাসরি স্টকের মূল্যকে প্রভাবিত করে।
সূচকগুলি তাদের উপাদানগুলিতে অন্তর্গত বিভিন্ন খাতের পারফরম্যান্স দ্বারা প্রভাবিত হয়, যা প্রযুক্তিগত উন্নয়ন, উদ্ভাবনী ব্যবসায়িক মডেল, নিয়ন্ত্রক পরিবর্তন এবং অন্যান্য বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে।
সুদের হারের পরিবর্তনগুলিও একটি সূচকের মূল্যকে প্রভাবিত করতে পারে। উচ্চ সুদ হার ঋণ গ্রহণকে আরও ব্যয়বহুল করে তোলে এবং কর্পোরেট আয় হ্রাস করতে পারে, যা সূচক মূল্য হ্রাস করতে পারে।
নির্বাচন, যুদ্ধ, বিরোধ এবং বাণিজ্য চুক্তির মতো বিভিন্ন ঘটনা সূচকগুলিকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট শিল্পের উপর কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা বা ভূ-রাজনৈতিক উত্তেজনা সূচকে থাকা কোম্পানিগুলির শেয়ারের মূল্যকে প্রভাবিত করতে পারে।
সবশেষে, বিনিয়োগকারীদের সেন্টিমেন্টও (আশাবাদী বা হতাশাবাদী) একটি সূচকের মূল্যে ভূমিকা রাখতে পারে। যদি মার্কেটের বেশিরভাগ অংশগ্রহণকারী বিশ্বাস করেন যে মার্কেট মূল্য বাড়বে, তবে তারা আরও স্টক কিনতে পারেন, যা সূচকের মূল্যকে আরও বাড়িয়ে তুলে। বিপরীত দিকে, সেন্টিমেন্ট নেতিবাচক হয়ে গেলে বিনিয়োগকারীরা স্টক বিক্রি করতে পারেন, যার ফলে সূচকের মূল্য হ্রাস পায়।
কীভাবে HFM এর সাথে সূচক ট্রেড করা যায় তা শিখুন। সূচক মার্কেট এত জনপ্রিয় হওয়ার অনেক কারণ আছে; এখানে বেছে নেওয়ার জন্য অসংখ্য সূচক রয়েছে, এটি একটি বিশাল মার্কেট যা সপ্তাহে 5 দিন 24 ঘণ্টা চালু থাকে এবং অনলাইনে ট্রেড করার সুবিধা মার্কেটকে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে।
অন্তর্নিহিত অ্যাসেটের মালিকানা ছাড়াই ডেরিভেটিভ হিসেবে জনপ্রিয় সব স্টক ট্রেড করুন, এখানে রয়েছে 24/5 ট্রেডিং, কম মার্জিনের প্রয়োজনীয়তা এবং উত্থান ও পতনশীল উভয় পরিস্থিতিতেই ট্রেড করার সুবিধা। HFM-এ সূচকসমূহ স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিংয়ের জন্য উপলভ্য।
HFM শিক্ষা কেন্দ্রটি এমন শিক্ষামূলক রিসোর্সে পরিপূর্ণ যা আপনাকে ট্রেডিং শুরু করার জন্য প্রয়োজনীয় মৌলিক ধারণা ও কৌশল শিখতে সহায়তা করবে, যাতে আপনি মার্কেটে গতিশীলভাবে প্রবেশ করতে পারেন।
ট্রেড শুরু করার আগে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন এবং 2 মিনিটেরও কম সময়ে স্টক ট্রেডিং শুরু করুন:
একটি সাধারণ অনলাইন ফর্ম পূরণ এবং আপনার প্রোফাইলের তথ্য সরবরাহ করে HFM-এ নিবন্ধন করুন।
আমাদের যেকোনো দ্রুত, সহজ এবং নিরাপদ পদ্ধতি ব্যবহার করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন।
এতটুকুই! আপনি সব অ্যাসেট ক্লাস অ্যাক্সেস করতে পারবেন এবং সূচক ট্রেডিং শুরু করতে পারবেন।
সূচক ট্রেড করার সেরা সময় আপনার ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে। কিছু ট্রেডার ভোলাটিলিটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চান এবং মার্কেটে শক্তিশালী ওঠানামাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেন। অন্যরা অনেক বেশি স্থিতিশীল মার্কেট পছন্দ করেন যেখানে ঝুঁকি কম এবং তারা মার্কেটের ছোট ছোট ওঠানামাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেন।
সূচক মার্কেটে ট্রেড করার জন্য সর্বোত্তম সময় নির্ধারণের ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনা করতে হয়, যেমন তারল্য ও অন্যান্য মার্কেটের সাথে সম্পর্ক।
সূচক মার্কেটে প্রবেশ ও প্রস্থান করার জন্য ট্রেডাররা যে সময়গুলি সবচেয়ে বেশি পছন্দ করেন, সেগুলির মধ্যে কিছু হলো:
আয় রিপোর্ট, নতুন পণ্য চালু, টার্গেট পূরণ না হওয়া অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর কারণে সূচকের চাহিদা ও মূল্য উভয়ই উঠানামা করতে পারে।
US এবং লন্ডন সেশনের ওভারল্যাপের সময় (14:30–16:30 GMT) সূচকগুলিতে সর্বাধিক ট্রেডিং হয়, কারণ এই সময়ে ট্রেডিং ভলিউম সবচেয়ে বেশি থাকে এবং মার্কেটে ভোলাটিলিটিও বেশি থাকে।
তিনটি ট্রেডিং সেশনের মধ্যে লন্ডন/ইউরোপিয়ান সেশন সর্ববৃহৎ হওয়ায়, এই সেশনের শুরু বা সমাপ্তি প্রায়শই ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কারণ মার্কেট খোলার পরের অস্থিরতা কমে এ সময় মার্কেট স্থিতিশীল হয় এবং দিনের শেষে মার্কেটের ট্রেন্ড স্পষ্ট হয়ে ওঠে, যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবচেয়ে সক্রিয় থাকে।
সূচকগুলি আমাদের সব প্ল্যাটফর্মে ট্রেড করা যায়! আমাদের MetaTrader 4 ও MetaTrader 5 প্ল্যাটফর্মে, এবং HFM অ্যাপের HFM প্ল্যাটফর্মে CFD সূচক ট্রেড করুন। এই জনপ্রিয় ও শক্তিশালী প্ল্যাটফর্মগুলি নিশ্চিত করে যে, প্রত্যেক ট্রেডার তাদের পছন্দের স্টাইলে, পছন্দের স্থানে এবং নিজেদের পছন্দের ডিভাইসে ট্রেড করতে পারছেন।
আপনি HFM দিয়ে 2 মিনিটেরও কম সময়ে সূচক ট্রেডিং শুরু করতে পারবেন! একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য একটি সহজ অনলাইন ফর্ম পূরণ করুন এবং আপনার প্রোফাইলের তথ্য দিন, আমাদের দ্রুত, সহজ ও নিরাপদ পদ্ধতি ব্যবহার করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে তহবিল জমা করুন এবং আমাদের বিভিন্ন অ্যাসেট শ্রেণির যেকোনো একটিতে প্রবেশ করে শুরু করুন!
HFM এমন অ্যাকাউন্ট প্রদান করে যেখানে কোনো সর্বনিম্ন জমার প্রয়োজন নেই। আমরা আমাদের সূচকগুলিতে সর্বোচ্চ 1:500 লিভারেজ অফার করার পাশাপাশি কম স্প্রেড, নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা এবং অতি-দ্রুত কার্যকরীকরণ অফার করি। আরো বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের ‘ট্রেডিং অ্যাকাউন্ট পৃষ্ঠা’ পরীক্ষা করুন।
সূচক ট্রেড করার সেরা সময় আপনার ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে। কিছু ট্রেডার ভোলাটিলিটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চান এবং মার্কেটে শক্তিশালী ওঠানামাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেন। অন্যরা অনেক বেশি স্থিতিশীল মার্কেট পছন্দ করেন, যেখানে স্পষ্টতই ঝুঁকি কম থাকে এবং তারা মার্কেটের ছোট ওঠানামা সর্বাধিক কাজে লাগান।
সূচক মার্কেটে ট্রেড করার জন্য সর্বোত্তম সময় নির্ধারণের ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনা করতে হয়, যেমন তারল্য ও অন্যান্য মার্কেটের সাথে সম্পর্ক।
সূচকগুলি আমাদের সব প্ল্যাটফর্মে ট্রেড করা যায়! আমাদের MetaTrader 4 এবং MetaTrader 5 প্ল্যাটফর্মে এবং HFM অ্যাপের HFM প্ল্যাটফর্মে CFD সূচক ট্রেড করুন। এই জনপ্রিয় ও শক্তিশালী প্ল্যাটফর্মগুলি নিশ্চিত করে যে, প্রত্যেক ট্রেডার তাদের পছন্দের স্টাইলে, পছন্দের স্থানে এবং নিজেদের পছন্দের ডিভাইসে ট্রেড করতে পারছেন।
বিশ্বের সবচেয়ে বেশি ট্রেড হওয়া সূচকগুলি হল:
এই সূচকগুলি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়, কারণ এগুলি স্টক মার্কেটে বিস্তৃত প্রতিনিধিত্ব প্রদান করে এবং বিভিন্ন খাত ও শিল্পের পারফরম্যান্স ট্র্যাক করতে ব্যবহার করা যায়।